রাসেল আইপিএম বাংলাদেশ লিমিটেড

সংক্ষিপ্ত বিবরণ

রাসেল আইপিএম বাংলাদেশ লিমিটেড যুক্তরাজ্যভিত্তিক রাসেল আইপিএম-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ফেরোমন-ভিত্তিক পোকা পর্যবেক্ষণ ও পরিবেশবান্ধব পোকা দমন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত একটি অগ্রণী ও নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি টেকসই ও নিরাপদ কৃষি নিশ্চিত করার লক্ষ্যে উদ্ভাবনী জৈব-ভিত্তিক সমাধান সরবরাহ করে, যা খাদ্য নিরাপত্তা এবং কৃষি উৎপাদনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রাসেল আইপিএম উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের উপর নির্ভরতা কমিয়ে একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশসম্মত পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলছে। প্রতিষ্ঠানটি ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়াসহ ৮০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং এর উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০১২ ও ২০১৮ সালে কুইন্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ – ইনোভেশন অর্জন করেছে।

দর্শন ও লক্ষ্য ( Mission and Vision) 

দর্শন: বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে টেকসই ও পরিবেশসম্মত পোকা দমন সমাধান প্রদান।
লক্ষ্য:

  • বাংলাদেশের ফল ও সবজি উৎপাদন অঞ্চলে জৈব যুক্ত প্রযুক্তির প্রসার
  • কৃষকদের জন্য নিরাপদ ও কার্যকর পোকা দমন সরঞ্জাম সরবরাহ
  • রাসায়নিকমুক্ত খাদ্য উৎপাদনে সহায়তা করা

আমাদের দল ও নেতৃত্ব

ড. নাঈম হাসান

ম্যানেজিং ডিরেক্টর, রাসেল আইপিএম বাংলাদেশ লিমিটেড।
ড. নাঈম হাসান একজন কেমিক্যাল ইকোলজিস্ট এবং কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রিধারী গবেষক, যিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে বায়োরেশনাল (জৈবিক) পদ্ধতিতে পোকা দমন, ফেরোমোন প্রযুক্তি, বায়োপেস্টিসাইড, বায়োস্টিমুল্যান্ট উন্নয়ন এবং মাঠ পর্যায়ে কার্যকারিতা মূল্যায়নে নিয়োজিত। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্রিনিচ-এর ন্যাচারাল রিসোর্সেস ইনস্টিটিউট থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং ২০০৭ সাল থেকে রাসেল আইপিএম-এর সঙ্গে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে যুক্ত আছেন। বর্তমানে তিনি রাসেল বায়োসল্যুশনস (যুক্তরাজ্য) এবং রাসেল আইপিএম বাংলাদেশ-এর গবেষণা ও উন্নয়ন টিমের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি ইতালির Mediterranean Agronomic Institute of Bari-তে মাস্টার্স প্রোগ্রামে ভিজিটিং প্রফেসর হিসেবে “ফলের ও সবজির IPM ও ফেরোমোন প্রযুক্তি” বিষয়ে অধ্যাপনা করছেন এবং ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে জৈবিক নিয়ন্ত্রণ প্রযুক্তিতে গবেষণা ও মাঠ পর্যায়ে কাজ করেছেন।

ড. হাসান তাঁর নেতৃত্বে বাংলাদেশি জলবায়ু উপযোগী একাধিক জৈবিক সমাধান উদ্ভাবন করেছেন, যার মধ্যে রয়েছে অ্যাট্রাক্ট অ্যান্ড কিল সিস্টেম, জোনাট্রাক, কিউট্রাক, ও সেরানোক। এখন পর্যন্ত তিনি এবং তাঁর গবেষণা দল বাংলাদেশে ২০টিরও বেশি বায়োপেস্টিসাইড নিবন্ধন সম্পন্ন করেছেন, যা দেশের টেকসই কৃষি উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

মিসেস লতা আনজুমান আরা বেগম

ডিরেক্টর, মার্কেটিং ও সেলস – রাসেল আইপিএম বাংলাদেশ লিমিটেড

মিসেস লতা আনজুমান আরা বেগম জৈবিক পোকা দমন প্রযুক্তিতে ২০ বছরেরও বেশি সময়ের মাঠ পর্যায়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন অভিজ্ঞ কীটতত্ত্ববিদ। তার এমএসএস গবেষণার বিষয় ছিল ফল মাছি এবং বিভিন্ন কুমড়া জাতীয় ফসলে এর ক্ষতির মাত্রা, যা পরবর্তীতে তার পেশাগত কাজের ভিত্তি তৈরি করে।

তিনি বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে রাসেল আইপিএম (যুক্তরাজ্য)-এর সঙ্গে যুক্ত থেকে ফেরোমোন ও মাইক্রোবিয়াল বায়োকন্ট্রোল প্রযুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি রাসেল আইপিএম বাংলাদেশের মার্কেটিং ও সেলস ডিরেক্টরহিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে বাংলাদেশে বায়োরেশনাল পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে, এবং তিনি মাঠ পর্যায়ে কৃষকদের সচেতনতা বাড়াতে, প্রযুক্তি হস্তান্তরে ও বাজার সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন।

ড. শফিকুল আক্তার

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর – রাসেল আইপিএম বাংলাদেশ লিমিটেড

ড. শফিকুল আক্তার কৃষি, বীজ প্রযুক্তি ও জৈবিক পোকা নিয়ন্ত্রণে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসা একজন অভিজ্ঞ কৃষি বিজ্ঞানী। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এ একজন বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন এবং দেশীয় সবজি বীজ উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন।

বীজ প্রযুক্তির পাশাপাশি তিনি সবসময়ই বায়োকন্ট্রোল ও জৈবিক সমাধানের প্রতি উৎসাহী ছিলেন। গত পাঁচ বছর ধরে তিনি রাসেল আইপিএম বাংলাদেশ লিমিটেড-এর সঙ্গে যুক্ত থেকে বাংলাদেশি কৃষি বাস্তবতায় উপযোগী বায়োকন্ট্রোল প্রযুক্তির উন্নয়ন, মাঠ পরীক্ষা এবং সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তার নেতৃত্বে Metarhizium, Trichoderma এবং Bacillus amyloliquefaciens-ভিত্তিক মাল্টিফাংশনাল সমাধান মাঠে প্রয়োগ করা হয়েছে। দক্ষিণাঞ্চলে USAID–Chemonics প্রকল্পের অধীনে কৃষকদের মাঝে এই বায়োরেশনাল প্রযুক্তি সফলভাবে প্রদর্শিত হয়েছে। বর্তমানে তিনি ঢাকাস্থ হেড অফিস এবং ফরিদপুরের ফ্যাক্টরি ও প্যাকিং হাউস মিলিয়ে ১৭ সদস্যের একটি দল পরিচালনা করছেন।

মূল দক্ষতা

  • বাংলাদেশে রাসেল আইপিএম-এর একচেটিয়া বিপণন ও প্রযুক্তি বিতরণ
  • স্থানীয় কৃষিতে জৈবিক প্রযুক্তি প্রয়োগে নেতৃত্ব
  • ফেরোমন-ভিত্তিক পোকা পর্যবেক্ষণ ও দমন পণ্যের বিস্তৃত পোর্টফোলিও

অর্জনসমূহ

  • বাংলাদেশের প্রধান কৃষি অঞ্চলে ফেরোমন এবং জৈবিক প্রযুক্তির সফল বাস্তবায়ন
  • স্থানীয় পোকা ব্যবস্থাপনায় বৈশ্বিক উদ্ভাবনের কার্যকর ব্যবহার
  • ক্ষতিকারক কীটনাশক নির্ভরতা হ্রাস এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি

রাসেল আইপিএম-এর বৈশ্বিক উপস্থিতি

যুক্তরাজ্যের ডিসাইডে হেডকোয়ার্টার্স ছাড়াও রাসেল আইপিএম স্পেন, মরক্কো, আলজেরিয়া, জর্ডান, ভারত, বাংলাদেশ এবং চীনে বিপণন সহযোগীদের মাধ্যমে কাজ করে। এর প্রযুক্তি ও সমাধান আজ ৮০টিরও বেশি দেশে প্রয়োগিত, যা বৈশ্বিকভাবে পরিবেশবান্ধব ও টেকসই কৃষির প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

যোগাযোগের তথ্য

রাসেল আইপিএম বাংলাদেশ লিমিটেড
লাইলা লজ, ১৪৭/ই, গ্রিন রোড
ঢাকা-১২১৫, বাংলাদেশ
📞 ফোন: ০১৭৮৬৫১৬৩৬৩
✉️ ইমেইল: info@russellipmbd.com
🌐 www.russellipmbd.com